স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল ইউনিয়নে রসুলপুর গ্রামে বিশিষ্ট কলামিস্ট জনাব সাইদুর রহমানের যৌথ উদ্যোগে ৩৫০টি পরিবার কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এলাকার দরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় সাইদুর রহমান বলেন,আমার মানবিক ইচ্ছার কাছে অর্থ আজ পরাস্ত ও অবনত । আমি সব সময় মানবিক কাজে অর্থকে বাধা মনে করিনা। নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক বন্ধু এবং আমার ব্যক্তিগত সহযোগীতায় নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে কর্মহীন মানুষকে খাদ্য উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যেগ নিয়েছি।এলাকার মানুষের সেবায় নিয়োজত আছে, যতদিন পর্যন্ত এ করোনা কভিড -১৯ নিয়ন্ত্রনে না আসবে ততদিন পর্যন্ত এই সেবায় নিয়োজত থাকবে ইনশাআল্লাহ। এ সময় প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলা ও সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান।
গ্রামের সচেতন মানুষগুলোকে নিয়ে একটা স্বচ্ছ তালিকা তৈরী করেছি।
আরও ৫০ জন মধ্যবিত্ত পরিবারের লোকজনকে দেওয়া হবে, যাঁদের নাম অপ্রকাশিত থাকবে।
এবং সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকায় এই দুর্যোগ কালিন সময়ে অসহায় ও খেটে খাওয়া হতদরিদ্র মনুষের পাশে দাড়ানোর আহবানও জানান তিনি।
বিতরণে সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা, আব্দুর রহিম সুজন নান্দাইলের ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক, সিবিএ নেতা এবিএম বায়জীদ, আমিনুল ইসলাম বুলু ( মেম্বার), সাবেক মেম্বার আব্দুল কাইয়ৃম মুকুল। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply