নাগেশ্বরীতে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল দক্ষিন ব্যাপারী হাটের জ্যাকোবিন ক্লাব
এস এম মলয় সেন
নাগেশ্বরী প্রতিনিধিঃ
করোনা মহামারিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠিকে।কর্মহীন মানুষেরা হিমশিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরনে।দরিদ্র অসহায়দের অনেকেই খেতে পারছেন না।এদিকে করোনা সংক্রমনে বিস্তার রোধে কঠোর অবস্থানে প্রশাসন।জন সমাগম এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে গন পরিবহনসহ অধিকাংশ দোকানপাট।বিপাকে পরেছে প্রান্তিক মানুষেরা।কবে আসবে ত্রান সহায়তা সেই অপেক্ষায় প্রহর গুনছেন অনেকেই।বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর গুলো।
কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা হাসানাবাদ ইউনিয়ন দক্ষিন ব্যাপারী হাটের জ্যাকোবিন ক্লাব নিজ অর্থায়নে ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেন জ্যাকোবিন ক্লাবের সভাপতি ইউসুফ আলী রাসেল ও সাধারন সম্পাদক রাকিব হাসান এবং জ্যাকোবিন ক্লাবের সকল সদস্য এসময়ে উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক,নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রাসু,হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশরাফুল,সবুজ,বাইজিদ,মাইনুল,আনিছুর রহমান প্রমুখ।