নারায়ণগঞ্জ রুপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে ধানি জমি কাটার অপরাধে ওয়াটা কেমিক্যালকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাল। মঙ্গলখালী এলাকার ডা. মোঃ হানিফের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিফা খাঁন অভিযান পরিচালনার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগ প্রমানীত হওয়ায় এ জরিমানা করা হয়।
জানা যায় অভিযোগ কারি, ওয়াটা কেমিক্যালের জমির সাথে তার এক ভিঘার অধিক জমিতে ধান চাষ করে। কিন্তু তাকে না জানিয়ে ওয়াটা কেমিক্যালের লোকজন ভেকু দিয়ে তার ৫শতাংশ জমির মাটি কেটে ফেলেছে। ওয়াটা কেমিক্যালের কর্মকর্তারা তার নিষেধ না শোনায় সে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওয়াটা কেমিক্যালকে ধানি জমি কাটার সাথে অন্যের জমির মাটি কাটার অপরাধে ২লাখ টাকা অর্থদন্ড প্রদান করে।
Leave a Reply