দিওড় ইউনিয়নের মিলকারখানা শ্রমজীবি পরিবারের খাদ্য সংকট-সহয়তায় আঃ মালেক মন্ডল
এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নের কাদিপুর,বাঁশথোপ,বিশাগড় গ্রামেরর বেশির ভাগ মানুষই মেহনী শ্রমজীবি অত্যান্ত কর্মমুখর কিন্তু চলোমান মহামারী করোনা ভাইরাস সংক্রামিত পরিস্থিতি তাদেরকে কর্মহীন করে ফেলেছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী তারা নিজ নিজ ঘর বাড়িতেই অবস্থান করছেন। এছাড়াও দিনাজপুর-৬ আসনের (এমপি) মোঃ শিবলী সাদিক মহাদ্বয়ের সক্রিয় তত্ত্বাবধানে উচ্চপদস্থ সকল প্রসাশনিক নিয়ম মেনে চলতে কারো কোন অসুবিধা নেই,কেননা সরকারি বরাদ্দ ছাড়াও এমপি সাহেব ৬ আসন এলাকায় নিজ তহবিল থেকে ৪০ হাজার পরিবার কে খাদ্য সহয়তা দিচ্ছে এবং সকল বিত্তবান পেশাজীবি সমাজ সেবকদের আহবান জানিয়েছেন যে খান থেকে পারি সাধ্য অনুযায়ী আমার ৬ আসন তথা ৪ উপজেলার সর্বস্তরের মানুষের পাশে দাড়ায় তারই ধারাবাহিকতায় উন্নতম এক অংশ হিসেবে প্রতিয়তই কাজ করে যাচ্ছেন ৪ নং দিওড় ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যৎ বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল তিনিও তার নিজ তহবিল থেকে ইতি পূর্বে প্রায় ১০.০০০ হাজার পরিবার কে খাদ্য সহয়তা দিয়েছেন পর্যায়ক্রমে চলতেই আছে আজ-১৭ রমজান উপলক্ষে কাঁদিপুর,বাঁশথোপ,বিশাগড় গ্রামের ৪০ টি পরিবার কে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী উপহার দিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল (বৈদাহার) বিরামপুর দিনাজপুর।