1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

জাসদ সমর্থিত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল ইসলাম কে ঢাকা -০৫ আসনের এম পি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ,,,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

চন্ধল মিস্তিরীঃ

 

আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা(এম পি,ঢাকা-০৫) সম্প্রতি(গত ৬ মে) মৃত্যুবরণ করায় উক্ত আসন বাংলাদেশ নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেছেন। করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সামনে আসতে চলেছে ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচন। উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকেই তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়া মাধ্যমগুলোতে তাদের অবদান তুলে ধরছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ ভাই, নেহরুন মোস্তফা সহ মরহুম হাবিবুর রহমান মোল্লার পুত্র মশিউর রহমান মোল্লা সজল।এ ছাড়াও রয়েছে মীর আব্দুস সবুর(জাপা),ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খাঁন মাসুদ, সিনিয়র সহসভাপতি ও আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান আতিকুর রহমান (আতিক), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন

জনাব শহীদুল ইসলাম বলেন, ‘আমি এলাকার মানুষের সঙ্গে সুখে-দুঃখে আছি বলেই তারা আমাকে ভালোবাসেন। তাই ১৪ দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে বলে আমার বিশ্বাস। ২০০১ সালের পরবর্তীতে আওয়ামী লীগের দুর্দিনে, ১৪ দল গঠণ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের পাশে থেকে জাসদ নিঃশর্তভাবে যে ভুমিকা রেখে চলেছে তাতে জাসদ ঢাকা শহরে একটি নির্বাচনী আসন যোক্তিকভাবেই দাবি করতে পারে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ঢাকা-৫ আসনে উপনির্বাচনে আসনটি জাসদকে ছেড়ে দেয়ার জন্য ১৪ দলের নেত্রী জননেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সামনে উত্থাপন করবনে। জনাব শহীদ ভাই আরও বলেন “করোনা সংকটে ঢাকা-৫ আসনের অসহায় নিরুপায় মানুষের পাশে থাকার এবং নির্বাচনী সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। আমি সেভাবে মাঠে আছি। আপনারা জানেন, লকডাউনের শুরু থেকে আমি জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় অসহায় মানুষের পাশে ছিলাম। ত্রানতৎপরতা চালানোর মধ্যেই দুর্ভাগ্যক্রমেই নিজেই করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আল্লাহর অশেষ রহমত ও ঢাকা-৫ আসনের দলমত নির্বিশেষে সকল মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আবার মানুষের পাশে দাঁড়িয়েছি।আমি নির্বাচনের জন্য প্রস্তুত। যদি উপনির্বাচনে আসনটি ১৪দল ও মহাজোটের শরিকদের মধ্যে নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উন্মুক্ত করে দেয়া হয় তাহলেও দল সিদ্ধান্ত দিলে আমি দলীয় প্রতীক নিয়েও নির্বাচনের জন্য প্রস্তুত”।

জাসদ সবসময়ই ১৪ দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে গিয়েছে। জাসদের ভূমিকা স্বাধীন বাংলাদেশ গঠনে অপরিসীম। জাসদ সভাপতি হাসানুল হক ইনু সবসময় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়ে এসেছেন এবং সফলতা পেয়েছেন। এভাবে করেই শুধু ঢাকা-০৫ নয় পুরো বাংলাদেশ আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জাসদের ভূমিকা অগ্রগণ্য ছিল। আর ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের নেতা শহীদ ভাই সবসময়ই সুখে-দুখে এ অঞ্চলের মানুষের পাশে থেকেছেন। তাই সব মিলিয়ে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ভাইকে ঢাকা-০৫ আসনের অভিভাবক হিসেবে আমরা দেখতে চাই।
লেখক,
এ এফ রহমান
কবি ও জাসদ সমর্থক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121