জবি প্রতিনিধিঃ
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বিবৃতিতে বলেন, অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায়, অসম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পথপ্রদর্শক। তার মৃত্যুতে আমাদের চেতনার জগতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
প্রসঙ্গত, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
Leave a Reply