“কাশিয়ানীতে নতুন করে ৫ জন করোনা আক্রান্ত “
বশির আহম্মেদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে আরও ৫ জন শনাক্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে সাজাইল ইউনিয়নের একই পরিবারের ৪ জন ও রাজপাট ইউনিয়নের ১ জন। তারা সবাই ঢাকা থেকে আগত।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মাদ ইকবাল খান এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে কাশিয়ানী উপজেলা থেকে আরও ৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত কাশিয়ানী থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০৮টি। মোট রিপোর্ট প্রদান করা হয়েছে ৩৫৩টি। তার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৮টি। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। আইসোলেশনে আছেন ১৩জন। রিপোর্ট পেন্ডিং আছে ৫৫টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১০৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়।
পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ