1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কাপাসিয়া উপজেলায় খাদ্যবান্ধব সহায়তার চাল আত্মসাৎ এর অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩০৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রাজু অাহম্মেদঃ

আজ ২৬ মে ২০২০ খ্রি. তারিখ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় খাদ্যবান্ধব সহায়তার চাল আত্মসাৎ এর অভিযোগ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাঃ ইসমত আরা। রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খাদ্যবান্ধব সহায়তার সুফল ভোগকারীদের মধ্যে ৬ ব্যক্তির কার্ড আটকে রেখে গত ৬ মাসে(সেপ্টেম্বর-নভেম্বর ‘১৯ এবং মার্চ-মে ‘২০) সে কার্ড দিয়ে প্রাপ্ত সমুদয় চাল উত্তোলন করে আত্মসাৎ করেন ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ বোরহান উদ্দিন। ভুক্তভোগীদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে খাদ্যবান্ধব সহায়তার ৬০ কেজি চাল জব্দ করা হয়। এসময় খাদ্যবান্ধব সহায়তার ৬টি কার্ড উপজেলা নির্বাহী অফিসারের নিকট সমর্পণ করেন ইউপি মেম্বার মোঃ বোরহান উদ্দিন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মেম্বারকে ২ মাসের কারাদণ্ড প্রদান ও ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করে আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121