1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

এবার কুরিয়ারে পাঠালেন খাদ্য ও ঈদ উপহার পঙ্গু পরিবহন শ্রমিক পারভেজ এর জন্য, দেশ সেরা উদ্ভাবক মিজান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৬০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

এবার কুরিয়ারে পাঠালেন, খাদ্য ও ঈদ উপহার, পঙ্গু পরিবহন শ্রমিক নুরুল ইসলাম পারভেজের পরিবারের এর জন্য,যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

মঙ্গলবাৱ (১৯ মে) সন্ধ্যা ছয় টার সময় পর এস পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোডাউন বীজ্ সংলগ্ন পুরাতন বাসষ্টান্ড টাঙ্গাইল ,পারভেজের পরিবারের জন্য খাদ্য ও ঈদ উপহার পাঠিয়েছেন।

দেশ সেরা উদ্ভাবক মিজান বলেন, নুরুল ইসলাম পারভেজের সাথে আমার ফোনে পরিচয় তিনার সমস্যার কথা তিনি আমার সাথে শেয়ার করেন আমি সেই মোতাবেক তাকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি এবং এরপর আমি আর ও সাহায্য করব তাকে এ অঙ্গীকার করেছি,তার জন্য আমি কিছু খাদ্য ও ঈদ উপহার করেছি চাল ১৫ কেজি, আলু ৭ কেজি, ডাল ৩ কেজি, তৈল ১ কেজি, পেঁয়াজ ২ কেজি , সেমাই, চিনি, লজ্জা, লোডুস, গরম মসলা বাদাম কিসমিস ঈদে যা লাগে আমি হয়তো সবকিছু দিতে পারিনি তবে দেয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে তাকে আরও কিছু সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ।

মোঃ নুরুল ইসলাম পারভেজ বলেন, আমি অতি গরীব ঘরের সন্তান আমার বাবা একজন চায়ের দোকানদার আমার এক ছেলে , আমি মোটর গাড়ির ড্রাইভার ছিলাম (১০ এপ্রিল) ২০১৭ সালে আমার দুই হাত কারেন্টে শট লাগার কারণে দুই হাত কেটে বাদ দিতে হয়েছে আজ আমি পঙ্গু আমার মালিক তিনার মোটরগাড়ি দেখাশোনার কাজের জন্য আমাকে রেখেছেন প্রতিমাসে ছয় সাত হাজার টাকা দেন এ দিয়ে কোন রকমে সংসার টেনেটুনে চলে আমি খুব অসহায় ভিতর আমার দিন কাটাতে হয় এমনতো অবস্থায় যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজান ভাইয়ের সাথে আমার আলাপ হয় তাকে আমি সবকিছু খুলে বলতেই তিনি আমাকে সহযোগিতা করার কথা বলেছেন আমি উদ্ভাবক মিজান ভাইয়ের মাধ্যমে দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে আমার আকুল আবেদন আপনাদের সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দেন আমি হয়তো ফিরে পাব আবার দুটি হাত আমার দুটি হাত লাগাতে অনেক টাকার প্রয়োজন হাত দুটি হলে হয়তো আমি আবার আমার কর্মস্থলে ফিরে যেতে পারবো আমার পরিবারকে নিয়ে সুখে থাকতে পারবো আপনাদের কাছে আকুতি জানায় আমাকে একটু সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121