
বরগুনা জেলা প্রতিনিধি:
মোঃবশিরুজ্জামান শাওন।
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মরহুমের নিজবাড়ী সদর ইউনিয়নের লোচা গ্রামে জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেনকে আমতলী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ মহরম আলী, আমতলী থানার পরিদর্শক মোঃ শাহআলমের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এ সময় আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার ও আমতলী হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ সুমন উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com