রুহুল আমিন রুকু কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করায় পরিতোষ কুমার সরকার নামের অনার্স পড়ুয়া হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার ১৮ এপ্রিল দুপুরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয় এবং উপস্থিত পুলিশের হাতে তুলে দেয়। পরিতোষ উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে।স্থানীয়রা জানান, পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্সে পড়ে। সে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় এলাকার শতশত লোকজন তাকে ঘেরাও করে। পরে পুলিশে সোপর্দ করা হয়। আলোকিত বাজিতপুর নামে একটি ফেসবুক পেজে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আটককৃত পরিতোষ। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে কালিগঞ্জ বাজারে ওই ছেলেকে ধাওয়া করে। পরে ছেলেটি দৌড়ে গিয়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেপ্তারের পর এলাকায় পরিবেশ শান্ত হয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ওসি রওশন কবীরের সাথে এ প্রতিবেদককের মুঠোফোনে কথা হলে তিনি জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। ১৯ এপ্রিল রোববার তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com