নাঈম ইসলাম হাইরাজ বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলীতে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এর সাথে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. সেলিম মিঞা’র সঞালনায় মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, তালতলী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান ও ডা. মো. ফাইজুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বর্তমান করোনা ভাইরাস সম্পর্কে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে অবহিত করেন
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com