মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
সারাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ কল্পে শেরপুরে অঘোষিত লকডাউনের ফলে ঘরমুখী হওয়া অসহায় খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের মানুষদের মধ্যে চলছে খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে এসব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে শেরপুর জেলা শহরের পৌরসভার উপকণ্ঠের নওহাটা মহল্লার বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মজিবর রহমানের উদ্যোগে ১২ এপ্রিল রোববার সকাল ৯টায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নওহাটা মহল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মজিবর রহমানের বাড়ি প্রাঙ্গণে ওই এলাকার দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, আধা কেজি মশুর ডাল, ১ কেজি আলু ও সাবানসহ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান মুক্তি, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমীন বাদশা, শেরপুর জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, সমাজসেবক মোশারফ হোসেন মিস্টু, ইমরান হোসেন, মনিরুজ্জামান মনি, আব্দুল মান্নান, সিদ্দিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply