July 20, 2026

লোহাগড়ায় ১০ টাকা দরের চাল চুরির ডিলার গ্রেফতার

0
received_2876930135758701

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলার অাড়িয়াড়া গ্রাম থেকে প্রাণঘাতি করোনা সংক্রমন প্রতিরোধে ঘরে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির অভিযোগ এ লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হলে এই মামলার একমাত্র আসামী পলাতক ডিলার আশরাফ আলী(৪৫),পিং – মৃত হেমায়েত শেখ,সাং-আড়িয়াড়া,থানা-লোহাগড়া, জেলা-নড়াইল কে গ্রেফতার করে লোহাগড়া থানার চৌকস অফিসারবৃন্দ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল সোমবার রাত ১টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিলটন কুমার দেব দাস,সংগীয় এস আই আতিকুজ্জামান, এ এস আই জাহিদ, এ এস আই তুহিন আজ রাতে অভিযান চালিয়ে আসামি কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন।

এই মামলা রুজু হওয়ার পর থেকে আসামী আশরাফ পলাতক ছিল।উল্লেখ্য যে,নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা ও চাল জব্দ করে ভ্রাম্যমান আদালত এবং এস আই জয়নুল বাদী হয়ে ঐ দিন ই পলাতক আসামী আশরাফ সেখের বিরুদ্ধে লোহাগড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন যে মামলার তদন্তভার অর্পন করা হয় এস আই মিলটন কুমার দেব দাসের উপর।

উল্লেখ্য যে, উপজেলার জয়পুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি দরের চালের ডিলার আশরাফ আলীর মরণমোড়ের দোকানঘর থেকে বুধবার দুপুরে পার্শ¦বর্তী বাবরা গ্রামের ভ্যান চালক শহীদ খাঁ’র কাছে ১৫’শ টাকায় পঞ্চাশ কেজি চাল বিক্রি করেন। শহীদ ওই চাল আড়পাড়া গ্রামের জবদুল জমাদ্দার ও একই গ্রামের রজিবর শেখের কাছে অধিক লাভে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখী ব্যানার্জির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল ওই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রিত ৫০ কেজি চাল জব্দ করে অভিযুক্ত ৩ জনকে আটক করেন। এ সময় ডিলার আশরাফ আলী কৌশলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহীদ খাঁ’কে ৩ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং চাল কেনার অপরাধে অপর অভিযুক্ত জবদুল জমাদ্দার ও রজিবর শেখকে পৃথকভাবে ২৫’শ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।আসামি কে আদালত প্রেরন পুর্বক রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed