রংপুর জেলা (প্রতিনিধি) আঃ রাজ্জাক
জাতীয় দুর্যোগ করোনা ভাইরাস কোভিড-১৯ এর মহামারীর সময় ত্রানে অনিয়মের কথা বলে স্বার্থান্বেষী মহল ও সরকার বিরোধী রাজনৈতিক গোষ্ঠি গুজব সৃষ্টি করে জনগনকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলার প্রেক্ষিতে গুজব সৃষ্টিকারী পীরগাছা উপজেলার বড় পানসিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ সরকার(৩৫), ও অনন্তরাম শিমুলতলী গ্রামের মৃত হাফেজ নাজিবুল্লাহ’র ছেলে মোঃ সিরাজুল ইসলাম(৫৬)কে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দ্বয় জনগণকে উস্কানি দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা ও অন্তঃঘাতমুলক কার্যকলাপ করার জন্য বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা মোতাবেক মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন গুজব সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply