1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মৌলভীবাজারে টিউবওয়েলর পানি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৪৫৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মৌলভীবাজার প্রতিনিধি শামছুল ইসলাম সোহাগ :

 

মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ওএকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে ৯নং আমতৈল ইউনিয়নের দক্ষিণ চমৎকার গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের দক্ষিণ চমৎকার গ্রামের মচ্ছদর মিয়া ও , একই গ্রামের হাসেম মিয়ার মধ্যে টিউবওয়েলর পানি নিয়ে কেন্দ্র করে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেঁধে যায় । এসময় ছনর মিয়া (৫০) ,সেফুল মিয়া (৩৭), সাহেল মিয়া (৩০), খসরু মিয়া (২৫) ও আবদাল মিয়া (২০) আহত হন। এদেন মধ্যে ছনর মিয়া (৫০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121