1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ভারসাম্যহীন ব্যক্তিকে পুশইন করে গুলি চালায় বিএসএফ লালমনিরহাটে পতাকা বৈঠকে ভুল স্বীকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৮৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃআব্দুল্লাহ আল মমিন:-

 

উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট বুড়িমারি সীমান্তে বিএসএফ কতৃক মানসিক ভারসাম্যহীন পাগল কে পুশইন করার চেষ্টায় রাবার বুলেট ছুঁড়লে, একজন বিজিবি সদস্য সহ দুজন বেসামরিক লোক আহত হয়, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করে। বিএসএফ পতাকা বৈঠকে সাড়া দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভূল স্বীকার করে।২৪ শে এপ্রিল রোজ শুক্রবার লালমনিরহাট জেলার বুড়িমারি স্থল বন্দর শৃন্য রেখায় দুপুর একটায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলিমুল হক চৌধুরী এবং বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি মাহেন্দ্র কুমার মহারানা। এসময় রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোজাম্মেল হক ও ভারতের কোচবিহার ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাহিত্য মুখার্জি সহ উভয় দেশের উচ্চ পর্যায়ের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।প্রায় দুই ঘন্টা পতাকা বৈঠক শেষে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলিমুল হক চৌধুরী আমাদেরকে জানান, বুড়িমারি সীমান্তে পুশইনের ঘটনায় বিএসএফ রাবার বুলেট ছুঁড়লে একজন বিজিবি সদস্য সহ দুইজন বেসামরিক লোক আহত হয়, এই ঘটনায় বিএসএফ ভুল স্বীকার করে এবং ঐ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়া লালমনিরহাট সীমান্ত দিয়ে বিএসএফ বিভিন্ন সময় পুশইন করার চেষ্টা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে।পতাকা বৈঠক আলোচনা প্রসূ হয়েছে বলে বিজিবি সেক্টর কমান্ডার জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121