মোঃ হেলাল উদ্দিন নয়ন:
বোরহানউদ্দিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের যে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল তারই আলোকে পলাশ বিশ্বাস অদ্য ৯-৪-২০ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের ভিতরে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে ভোলা জেলার এবং বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মুন্না, এবং প্রমুখ। এ বিষয়ে পলাশ বিশ্বাস জানান তার সাথে বঙ্গবন্ধুর খুনী এবং ফাঁসির আসামি মাজেদ ক্যাপ্টেনের সাথে রক্তের কোন সম্পর্ক নাই। যদি বাংলাদেশ সরকারের কোন গোয়েন্দা সংস্থার তদন্তে সে দোষী প্রমাণিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কোনো ডিসিশন নেওয়ার আগেই তিনি নিজেই পদত্যাগ করে বাংলাদেশ ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করবেন। এবং এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জ্ঞাপন করেন।
Leave a Reply