মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ
প্রিয় মাশরাফী প্রিয় ক্যাপ্টেনের অনুরোধে মানুষের জন্য খাদ্য সামগ্রী উপহার দিয়ে মানবিকতার পরিচয় দিলেন নগদ।
আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন আপনাদের প্রিয় মানুষ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি নগদের ব্রান্ড অ্যামবাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন।
মাশরাফী ভাইয়ের অনুরোধে নগদ প্রতিষ্ঠানটি নড়াইলের নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রী উপহার দিতে ইচ্ছা পোষণ করেন, কিন্তু মাশরাফী ভাই সেই খাদ্য সামগ্রী নিজের নামে না দিয়ে তিনি নিজ উদ্যোগে নগদের প্যাকেট তৈরি করে নগদের নামেই প্রায় এক হাজার পরিবারের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।
এই হলেন আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের প্রিয় নেতা মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।
সারাদেশে প্রতিদিন খবরের কাগজ খুললেই নেতিবাচক সংবাদ, ফেসবুকে ঢুকলেই চোর চোর কলরব সেই খানে আপনাদের প্রিয় নড়াইল কে সারাদেশে সুন্দর ভাবে উপস্থাপন করাচ্ছেন স্বপ্নের নায়ক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।
সারাদেশে নড়াইল জেলা এখন রোল মডেল।
প্রায়ই দেশের সব সনামধন্য টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় পত্রিকায় ইতিবাচক সংবাদের শিরনাম হচ্ছে আমাদের প্রিয় মাশরাফী।
তার সততা দেশপ্রেম আদর্শ মানুষের জন্য কাজ করার অদম্য মনোবলেই এই সব অর্জন সম্ভব হয়েছে।
আশাকরি নগদের মতন অন্য আরও যেসব বড় বড় কোম্পানি আছে দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা ও মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
আপনাদের নামে আপনাদের লোগো ব্যবহার করেও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালে এই গরীব মানুষেরা ভরসা পাবেন, দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকবেন।
মানবিক মাশরাফীর নড়াইলে আপনারা মানবিক আচরণ দেখিয়ে মানুষের পাশে দাঁড়ান, যেমন দাড়ালেন নগদ প্রতিষ্ঠান।
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের রক্ষা করবেন।
Leave a Reply