1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নড়াইলে হতদরিদ্রর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ওয়েল্ডিং ব্যবসায়ী মো: ইউসুফ শেখ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।

এখন দেশে মহামারী করোনাভাইরাস যেভাবে মানুষকে আক্রান্ত করে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অসহায় মানুষ গুলো খাবারের জন্য হাহাকার করে বেড়াচ্ছে।

ঠিক এমন সময় টাই নড়াইলের লোহাগড়া থানা কাশিপুর ইউনিয়ন এর ভাটগাতি গ্রামের, মো: ইউসুফ শেখ, ত্রাণ নিয়ে ছুটে এলেন তার এলাকার হতদরিদ্র মানুষের পাশে।

জানা যায় ইউসুফ শেখ, ভাটগাতি গ্রামের খোরশেদ শেখ, এর ছেলে, সে দীর্ঘদিন যাবৎ নড়াইলে ওয়েল্ডিং এর ব্যবসা করে আসছে, ওই নড়াইল শহরে তার মারুফ ওয়েল্ডিং ওয়াকসপ নামে একটা দোকান রয়েছে।

ইউসুফ শেখ তার বক্তব্যে এই প্রতিবেদক মো: আজিজুর বিশ্বাস কে বলেন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার মাকে দেখতে।

ওইখানে রামেশ্বরপুর বাজারে গিয়ে কিছু মানুষের সাথে কথা হল তাদের মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম আমার এলাকার মানুষ খুব বিপদে আছে।

তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি অামার এলাকার কিছু মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করব তাই আমার সামর্থ্য এর মধ্যেই কিছু মানুষদের জন্য চাউল, অালু লবন,সেমাই, ডাউল দিয়ে 50 জন মানুষদের সহযোগিতা করলাম।

তিনি আরো বললেন আমিতো কোন রাজনীতিবিদ না ছোট একজন ব্যবসায়ী মাত্র এই সুশীল সমাজে অনেক অর্থ ওয়ালা মানুষ রয়েছেন আমি তাদেরকে আহবান করব এই সময়ে মানুষের জন্য কিছু করার জন্য।

সেই এলাকাবাসীকে আরো বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী পবিত্র এই রমজান মাসে ও আপনাদের পাশে দাঁড়াবো, বলে চিন্তাভাবনা করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন,

আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন, এই মহামারী করোনাভাইরাস থেকে অাল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121