মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল।
নড়াইলের লোহাগড়ায় করোনা রোগের নমুনা সংগ্রহের জন্য একটি অস্থায়ী কক্ষের উদ্বোধন করা হয়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শরীফ শাহাবুর রহমান বুধবার (২২এপ্রিল)সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ তলায় এ কক্ষের উদ্বোধন করেন।
লোহাগড়া ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের আয়োজনে এ কক্ষটি নির্মাণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হায়তুজ্জামান, ডক্টরস স্পেশালাইজড হসপিটালের ম্যানেজার মো.মাসুদুর রহমান,জেলা কাব লিডার কাজী কামরুল হুদা, মো.হান্নান বিশ্বাস, শাহ আলমগীর,ও সাংবাদিক, প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শরীফ শাহাবুর রহমানের নিকট ডক্টরস স্পেশালাইজড হসপিটালে পক্ষে এস এম হায়াতুজ্জামান করোনা রোগের নমুনা সংগ্রহের কক্ষের চাবি হস্তান্তর করেন।
Leave a Reply