1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ঢাক থেকে বরগুনা আসা আরো এক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৮৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বরগুনা জেলা প্রতিনিধি:
মোঃবশিরুজ্জামান শাওন।

 

বরগুনায় ঢাকা ফেরত আরো একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত এই ব্যক্তির বয়স ৩৫ বছর। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। তার বাড়ি বরগুনা সদর উপজেলায়।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট চার জনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন আর বাকি তিনজনের মধ্যে দুজন ঢাকা ফেরত ও একজন নারায়ণগঞ্জ ফেরত। এছাড়া মৃত ব্যক্তিও ছিলেন সদ্য ঢাকা ফেরত।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১২ এপ্রিল বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন নতুন আক্রান্ত এই ব্যক্তি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে ভর্তি করে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে আক্রান্ত এ ব্যক্তির নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট আসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এতে তাকে করোনা পজেটিভ হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহীন খান বলেন, “করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন। আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছি। এছাড়াও ওই ব্যক্তি বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121