1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বাল্য বিয়ে পড়ালেন এক ভূয়া কাজী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া মালঝিপাড়া গ্রামে বাল্য বিয়ে পড়ালেন এক ভূয়া কাজী। ১৭ এপ্রিল শুক্রবার রাতে পাইকুড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ওরুফে জিন্নাহ নিজেকে কাজী পরিচয় দিয়ে বিয়ে রেজিষ্ট্রারি করেছেন। ওই গ্রামের শফিউদ্দিনের মেয়ে সুফিয়া খাতুন (১৪) নবম শ্রেণীর ছাত্রী। সুফিয়া পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়। ওই ওয়ার্ডের আসাদ আলী মেম্বার জানায়, করোনার কারণে মানুষ বাড়ীতে থাকায় এ সুযোগে ওই ভূয়া কাজী একটি বিবাহ রেজিষ্ট্রার নিয়ে বাল্য বিবাহের কাজ সম্পূর্ণ করেন। পরে আসাদ আলী মেম্বার বিষয়টি জানতে পেরে ভূয়া কাজীর শাস্তি চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পাইকুড়া গ্রামের প্রকৃত কাজী জাকির হোসেন বলেন, জিন্নাহ নামে এ এলাকায় কোন সরকারী তালিকা ভূক্ত কাজী নেই। বিষয়টি তিনিও খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, পাইকুড়া গ্রামের মোস্তাফিজুর রহমান জিন্নাহ বাল্য বিবাহ পড়ানো ও ভূয়া কাজী হিসেবে ইতিপূর্বেও কিছুদিন জেল হাজতে ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121