1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

জবির আরেক কর্মচারী করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২২৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত। তার বয়স ৫০ বছর।

ওই কর্মচারীর পারিবারিক সুত্রে জানা যায়, ২৩ তারিখ থেকে তিনি তীব্র জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর গতকাল অন্যান্য সহকর্মীদের পরামর্শে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি করোনা পরীক্ষা করান। আজ ঢাকা জেলা সিভিল সার্জন থেকে ওনার করোনা পজিটিভ বলে জানানো হয়েছে। তিনি বর্তমানে নিজ পরিবারের সাথে আছেন। তার শ্বাসকষ্টের সমস্যার কারণে তিনি উচ্চ ঝুঁকিতে আছেন।

করোনা আক্রান্ত কিভাবে হতে পারেন? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, তিনি গত ১ মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই দ্বায়িত্ব পালন করেছেন। পূর্বে আক্রান্ত এক কর্মচারীর সংস্পর্শে তার দেহেও সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, তারা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সিভিল সার্জন থেকে জেনেছি। ওনাকে আপাতত বাসায় থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে নেয়া হতে পারে। আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চ সহায়তা করবো।

উল্লেখ্য, গতকাল রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121