প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধে গ্রাম ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছেন রানীপুকুর নবীণ বরণ যুব ফোরামের সদস্য বৃন্দ৷বিনামূল্যে বিতরণ করছেন সদস্য দ্বারা হাতে করা তৈরি ফেস মাস্ক৷স্প্রে করছেন জীবাণু নাশক ঔষধ৷
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর নামক গ্রামে হাতে মাস্ক নিয়ে হাটতে দেখা যায় ফোরামের যুব সদস্যদের৷পরে ওই গ্রামের বয়স্ক নারী পুরুষের মাঝে সেগুলো বিতরণ করেন তারা।
এসময় সবাইকে সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম শেখানোসহ করোনা থেকে সুরক্ষা পেতে নানা পরামর্শ দেন তারা। গ্রামের মানুষদের সচেতনতার সাথে সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করছেন। তবে মহামারি করোনা নিয়ে গ্রামের মানুষের উদাসীনতা দেখে হতাশ এই সদস্যরা।
ক্রাইম তালাশকে তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই ব্যাধীকে এখনও কুসংস্কার হিসেবে দেখছেন। অনেকেই ভাবছেন সৃষ্টিকর্তার গজব। সৃষ্টিকর্তা চাইলেই এই ভাইরাস চলে যাবে বলেও অনেকে ভাবছেন। এই কারণে তারা যে যার মত ঘুরছে। সামাজিক দূরুত্বের তোয়াক্কা না করে চলা ফেরা করছে। ছেলে-মেয়েরা মাঠে খেলাধুলাও করছে। এক কথায় গ্রামের অনেকে করোনা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না৷
ফোরামের সভাপতি শাহাজাদা খাঁন বলেন, আমাদের বাড়ি গ্রামে৷গ্রামের লোকজনের এই অসাবধানতা দেখে আমরা উদ্যোগ নিলাম তাদের সতর্ক করতে। যেহেতু দর্জির কাজ জানে সদস্যরা, তাই নিজেদের মাস্ক তৈরি করে। এখন সেগুলো বিনামূল্যে বিতরণ করছি। বাড়িতে বাড়িতে যাচ্ছি। সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এটা গজব নয় মহামারি। এটার জন্য দরকার সাবধান থাকা।
সবাইকে সঠিক নিয়মে সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাচ্ছেন তারা৷ হাঁচি কাশির সময় আলাদা কাপড় বা রুমাল ব্যবহার করার পরামর্শ। সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে বাইরে না গিয়ে ঘরে থেকে নিজেকে বাঁচান পরিবারের অন্যদের সুস্থ্য রাখার পরার্মশ দেন তারা৷
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামের মানুষ। তারা বলছেন, অনেকের মধ্যেই করোনা নিয়ে ভুল ধারণা ছিলো। এখন অনেকটা সতর্ক।
রানীপুকুর গ্রামের বাসিন্দা জোবেদা বেগম, জয়নব আরা ও মনোয়ারা বলেন, এতো বড় অসুখ তো আল্লাহর গজব। কিন্তু এই ভাইরাস যে হামার নিজেদের ভুলোতে ছড়াইবে, এইটা জানা ছিল না। এ্যালা তো জানি এটা গজব নোয়ায়। এই করোনা থাকি বাঁচার জন্য মুখত কাপড় দেওয়া নাগবে, হাতও ধোয়া নাগবে, সাবধান দিয়ে।
একই কথা বলেন ওই গ্রামের জব্বার মিয়া, মোতালেব ও মনির হোসেন। তারা জানান, গ্রামের রানীপুকুর নবীণ বরণ যুব ফোরামের সদস্যরা বার্তা শোনাচ্ছেন। মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন। কিন্তু বেশির ভাগ মানুষই নানা অযুহাতে ঘরের বাইরে ঘোরা ফেরা করছে। কিছু মানুষ আছে সচেতন কিন্তু সতর্ক নন।
গেল ৪ দিনে রাণীপুকুরের খাঁনপাড়া,জলছত্তর,মোলংহাট,নুরপুর,লালচন্দ্রপুর,মাহজানপাড়া এলাকায় জীবাণু নাশক ঔষুধ স্প্রে করেন৷রানীপুকুর সহ আশপাশের গ্রামে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করেছেন ফোরামের সদস্যরা প্রতিদিন হেঁটে হেঁটে গ্রামের মানুষের কাছে ছুঁটছেন তারা।
Leave a Reply