1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলায় করোনা রোগী শনাক্ত-৯

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৬৪০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে রোববার একই পরিবারের ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে কেরাণীগঞ্জ ফেরত যুবক (২৬), তার ১৬ বছর বয়সী শ্যালক ও তার ৫বছর বয়সী মেয়ে রয়েছে। এরা সকলেই কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে জেলায় ৯ জনের কোভিড ১৯ এর অস্তিত্ব পাওয়া গেল।
কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, রোগীদের ঠিকানা কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া হিসেবে লিপিবদ্ধ আছে। অপরদিকে সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, রোগীর বাড়ি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মাধাই গ্রামে। সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। রাজারহাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার বিপ্লব আলী জানান, আক্রান্ত যুবকটির বাড়ি মুলত কুড়িগ্রাম সদর উপজেলার নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণে। তার শ্বশুরবাড়ি রাজারহাট উপজেলার মাধাই মৌজার পাঠানপাড়ায়। কেরানীগঞ্জ থেকে শ্বশুরবাড়ি আসার পরপরই সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে সেখানেই অবস্থান পরিবারটি। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতকাল পর্যন্ত জেলা থেকে ৩৭৮জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এরমধ্যে ২৫৭জনের ফলাফল পাওয়া গেছে। যাদের মধ্যে ৯জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৯জনের মধ্যে কুড়িগ্রাম সদরে ৪জন, রৌমারীতে ৩জন ফুলবাড়িতে ১জন ও চিলমারীতে১জন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121