মোহাম্মাদ জিহাদ হোসাইন মিরাজ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় তরুণ উদয়ন সংঘের পক্ষথেকে দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তরুণ উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা ও মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাবীব উল্যাহ বেলালী।
বেলালী সাহেবের নির্দেশনায় তরুণ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী (চাল,আলু,লবন) বিতরণ করা হয়।
অসহায়,দরিদ্র এবং কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্যসামগ্রী পৌছানোর সময় উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য,তরুণ আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুজ্জামান জুয়েল, মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আবুল কাশেম, সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ মঞ্জু সিকদার, সংগঠনের সভাপতি মোঃ ফরিদ সিকদার,যুগ্ম সম্পাদক আবরার জাহিন সহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন সজিব এবং আতিকুর রহমান রাজন প্রমুখ।
মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাবীব উল্যাহ বেলালী বলেন, গ্রামের যারা অসহায়, দরিদ্র এবং কর্মহীন মানুষ আছে যারা চক্ষু লজ্জায় মুখ ফুটে কাউকে সাহায্যের কথা বলতে পারেন না তাদের জন্যই তরুণ উদয়ন সংঘের এই মহৎ উদ্যোগ।
আর এই ধারাবাহিকতা থাকবে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্যমত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মত বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবেও জনগণের পাশে থাকার চেষ্টা করছি।
তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে এই ভাইরাস নির্মুল না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনে যেন কেউ ঘর থেকে বের না হই এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।
Leave a Reply