1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত জবি কর্মচারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৯১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জবি প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী (৫০) মারা গেছেন।

সোমবার রাত ১০টায় তিনি রাজধানীর মুগদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই কর্মচারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের চালক ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।

ওই কর্মচারীর পারিবারিক সুত্রে জানা যায়, তিনি গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের যে কোনো সহায়তায় আমরা তার পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121