1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়ন ডাঙ্গাপাড়া ঝুলন্ত মরদেহ উদ্ধার নীলফামারী স্টাফ রিপোর্টর মোঃ লোকমান হাকিম

সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়ন ডাঙ্গাপাড়া
ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারী স্টাফ রিপোর্টর
মোঃ লোকমান হাকিম

নীলফামারীর সৈয়দপুরে নিজ শয়নকক্ষ থেকে হাফিজুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ছয়টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ওই এলাকার আবদুর রহিমের ছেলে। স্থানীয় ও পরিবার জানায়, মাত্র ৯ মাস আগে বিয়ে হয় হাফিজুলের। ওই দিন উল্লিখিত সময়ে পরিবারের লোকজন গলায় মাফলার পেঁচিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজন লাশ থানায় আনতে বাধা দেন। কিন্তু নিহত ব্যক্তির স্ত্রী এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121