1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম

সৈয়দপুরে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

  1. স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম

হত্যাচেষ্টার মামলায় নীলফামারীর সৈয়দপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মনিরুজ্জামান জুন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। পরে ৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মনিরুজ্জামান জুনকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি করা হয়।

© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121