1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

নীলফামারীতে দুই ইট ভাটার দুই লক্ষ টাকা জরিমানা। স্টাফ রিপোর্টর মোঃ লোকমান হাকিম নীলফামারী

নীলফামারীতে দুই ইট ভাটার দুই লক্ষ টাকা জরিমানা।

স্টাফ রিপোর্টর মোঃ লোকমান হাকিম নীলফামারী

নীলফামারীতে অনুমোদনহীন দুইটি ইটভাটার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে জেলা সদরের গোড়গ্রামে অবস্থিত টিএবি ভাটা মালিককে দুই লাখ এবং টিএবি-১ নামে অপর একটি ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই দুই ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ওই জরিমানার বিষয়টি নিশ্চিৎ করেছেন।

তিনি জানান, জেলায় ৫৩টি ইটভাটার মধ্যে ৭টির পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন আছে। অবৈধ ৪৬টি ভাটার মধ্যে ১০টি বন্ধ আছে। ১২টির আদালতের রিট আছে। বাকী অবৈধ ইট ভাটাগুলোতে জানুয়ারী মাস থেকে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান আছে। স্কেভেটর দিয়ে এসব ইটভাটা ভেঙে দিয়ে অর্থ দন্ড করা হচ্ছে। দুই দিনে ১০টি ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে সোয়া নয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার জেলা সদরে দুটি ভাটায় আড়াই লাখ এবং গত বুধবার সৈয়দপুরে আটটি ভাটায় ছয় লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121