নীলফামারীতে কিশোরী নিখোঁজ: পরিবারের দাবি কিডন্যাপ
নীলফামারী স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম
সৈয়দপুর থানায় মামাতো বোনের সংশ্লিষ্টতার অভিযোগ।
মূল প্রতিবেদন:
নীলফামারী, ১৭ মে ২০২৫:
নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কয়া বাঁশবাড়ী এলাকার বাসিন্দা মোঃ সমসের আলীর কন্যা মোছাঃ শারমিন আক্তার (১৪) নিখোঁজ হয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে মামাতো বোন মোছাঃ ইশরাত জাহান প্রেমা ওরফে জিতু পরিকল্পিতভাবে নিয়ে গেছে।
নিখোঁজ শারমিন বর্তমানে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ১৭ মে ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৯.০০ ঘটিকায় শারমিন তার মামাতো বোন জিতুর সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি।
পরিবারের সদস্যরা জানান, “আমরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। ফলে বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করি।”
এই ঘটনায় সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার ট্র্যাকিং নম্বর: NLMTEU 17.05.2025।
অভিযোগ করার অনুমতি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, শারমিনের সন্ধান পেলে মামাতো বোন প্রেমা ওরফে জিতুকে বাড়ি দিনাজপুর জেলা হিলিতে রাজধানী মোড় ওর মায়ের নাম রুপা বেগম কেকরি নামে সবাই চিনে বাবার নাম পাপ্পু নানীর নাম ফিরোজা নানা নাম মোঃ আকতার ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং নিচের নম্বরে যোগাযোগ করতে:
যোগাযোগ:
০১৭৭৫৫১৩১৭৭ / ০১৩১৭৯০২৮৫৯
পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।