1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধি //

তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই ,
বিশেষ প্রতিনিধি //

খুলনার তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত ৩০ শে অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হরুরমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রেজোয়ান আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান , অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক , উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) স্বপন ব্যাপারী , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই , উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক , ডাঃ মোঃ জাহিদুল ইসলাম , উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল কবীর , পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তৌফিক ওমর , ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান , কে এম আলমগীর হোসেন , কৃষ্ণ মেনন রায় , শেখ মোঃ মোহসীন ও বুলবুল আহমেদ , জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , দারিদ্র বিমোচন কর্মকর্তা আরুফা খাতুন , তথ্য আপা তাছলিমা খাতুন , প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন , সুপার মাওলানা মাহবুবুর রহমান।

পরে সহকারী কমিশনার আঁখি শেখের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121