July 20, 2026

তেরখাদায় বৃক্ষ রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিতরণী সাগর কুমার বাড়ই ,

IMG-20250817-WA0020(1)

তেরখাদায় বৃক্ষ রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিতরণী

সাগর কুমার বাড়ই ,

বিশেষ প্রতিনিধি //

খুলনার তেরখাদা উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সম্প্রতি জলবায়ু সচেতনতা কর্মসূচি-২০২৫ উপলক্ষে বৃক্ষ রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , সিনিয়র শিক্ষক মোঃ জামিরুল ইসলাম , মোঃ আজিজুর রহমান কদর , কানিজ আক্তার , তৌহিদুল ইসলাম , নারগিস সুলতানা ও প্রবীর কুমার দাস। এছাড়াও অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

You may have missed