খুলনার রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি //
খুলনার রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ( ৬-১১ ডিসেম্বর ) উপলক্ষে অ্যাডভোকেসি সভা ৩ রা ডিসেম্বর সকালে অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান।
এছাড়া বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ সুমেন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ ফরিদ উদ্দীন, এ কে এম মুজিবুল হক, শারমিন নাসরিন, শহিদুল ইসলাম জামাল শেখ ও মিজান শেখ প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস নিয়মিতভাবে পরিবার কল্যাণ সেবা, নিরাপদ মাতৃত্ব , জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।
সম্প্রতি তারা স্থানীয় গ্রামে প্রশিক্ষণ, স্বাস্থ্যপরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেছে, যাতে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় উন্নয়ন হয়।